খুলনায় AIRN সদস্য সংগ্রহ অভিযান ও সদস্যপদ সনদ বিতরণ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা CNFA বাংলাদেশের দক্ষিণাঞ্চলে USAID’র সহযোগিতায় Agro-Inputs Project (AIP) বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের মুল লক্ষ্য হচ্ছে কৃষি উপকরণ বিক্রেতাদের মাধ্যমে গুণগতমান সম্পন্ন কৃষি উপকরণ কৃষকদের মাঝে সজহলভ্য করা।
এরই ধারাবাহিকতায় খুচরা কৃষি উপকরণ বিক্রেতা নেটওয়ার্ক  (AIRN) ২৮ জানুয়ারি খুলনা জেলার ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তনে সদস্য সংগ্রহ অভিযান ও সদস্যপদ সনদ বিতরন অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে নেটওয়ার্কের উপদেষ্টা শেখ মতলেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা: রীনা খাতুন এবং CNFAএর প্রতিনিধিবৃন্দ মো: মাকসুদুর রহমান, সৈয়দ মাহমুদুল হক, মো: মেহেদী হাসান, মো: মোকছেদ আলী, মো: হাসান জহির, শেখ মোহাম্মদ আলী ও লেবনা ইয়াসমিন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৮ জন খুচরা কৃষি উপকরণ বিক্রেতাবৃন্দ  উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে রিটেলারস প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন উক্ত নেটওয়ার্কের আহবায়ক মো: আমিনুল ইসলাম কচি।  

Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. "আমার খুলনা" - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger