তথ্য প্রযুক্তি আমাদের জীবনকে বদলে দিয়েছে। আমরা বাস্তব জগত থেকে ভার্চুয়াল জগতে নিজেদের মানিয়ে নিয়েছি।
এই সুবাদে আমাদের অনেক ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে ভার্চুয়াল জগতে। আর এতে সহযোগী হিসেবে কাজ করছে ফেসবুক, গুগল, ইয়াহুর মত বড় বড় প্রতিষ্ঠান।
আপনি আপনার বিয়ের ছবিগুলো ফেসবুকে কিছু চিন্তা না করেই দিয়ে দিচ্ছেন! আপনি কি চিন্তা করেছেন আপনার এই একান্ত ব্যক্তিগত তথ্য অনলাইন জগতে কতটুকু সুরক্ষিত?
কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা স্মরণ করিয়ে দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনষ্টিটিউটের পাঁচ মেয়ে তাদের কনভোকেশনের দিন যে ছবি তুলে তা অনলাইনের মাধ্যমে এক রাজনৈতিক দলের উন্নয়নের বিলবোর্ডে চলে যায়। এই বিষয নিয়ে ঐ পাঁচ মেয়ের প্রত্যেকেই বিব্রত হয়েছে? এই ভাবে ব্যক্তিগত তথ্য কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, কিভাবে ব্যবহৃত হচ্ছে, আপনার ব্যক্তিগত তথ্য কেউ বিক্রি করছে কিনা তাভেবে দেখেছেন?
ফেসবুকের আয়ের একটা বড় উৎস হল ব্যবহার কারীদের ব্যক্তিগত তথ্য বিক্রি। আপনি আপনার বন্ধুদের সাথে কি ধরনের লিংক আদান প্রদান করছেন, কোন ধরনের ওয়েব আপনাদের পছন্দ, কি খবার বেশী খেতে পছন্দ করেন এমন অনেক তথ্যই ফেসবুক দিয়ে দিচ্ছে নানান কম্পানি কে।
আর গুগল আপনার সার্চ ইন্টারেস্ট দেখেই কিন্তু আপনার ওয়েব পেইজে, আপনার মেইলে বিজ্ঞাপন হাজির করে।
তাহলে নিশ্চয় বুঝতে পারছেন আপনার ব্যক্তিগত তথ্য এখন বাণিজ্যের উপকরণ!
আমাদের অসচেতনতাই এই কাজগুলোকে বাড়িয়ে দিচ্ছে। তাই সবাইকে সচেতন করতে মজিলা ফাউন্ডেশন এই বছর ২৮ তারিখ পালন করতে যাচ্ছে "একান্ত তথ্য সুরক্ষা দিবস-২০১৪"। এর সাথে মিল রেখে আমরা বাংলাদেশেও এই দিবসটি পালন করতে যাচ্ছি।
দিবস উপলক্ষ্যে আমরা সবার মাঝে যে বিষয়গুলোতে সচেতনতা বৃদ্ধি করতে চাই:
১। অনলাইনে কিভাবে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ক্ষুন্ন হচ্ছে।
২। ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষৈত্রে করণীয়।
৩। বিদেশে ব্যক্তিগত তথ্য সুরক্ষার গুরুত্ব।
আয়োজক: FOSS, Bangladesh.
আয়োজনের তারিখ: ২৮ জানুয়ারী, ২০১৪
আয়োজনের স্থান: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।













একটি মন্তব্য পোস্ট করুন