গৃহীত হয়নি খুবির ৩০ শিক্ষকের পদত্যাগপত্র

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষকের পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পদত্যাগপত্র গৃহীত হয়নি জানিয়ে বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান জানান, পদ্যতাগী সকল শিক্ষককে তাদের স্ব স্ব পদে কাজ করার অনুরোধ জানিয়ে প্রশাসন থেকে চিঠি প্রদান করা হয়েছে।

২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৩০জন শিক্ষক পদত্যাগ করেন। চারুকলা ইনষ্টিটিউটকে পূর্ণাঙ্গ স্কুল ঘোষণা এবং স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আফরোজা পারভীনকে একাডেমিক কাউন্সিলের সভায় অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে শিক্ষকরা প্রতিবাদ করেন।

ইতোপূর্বে পদত্যাগকারী কলা ও মানবিক স্কুলের ডিন এবং ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর ড. আহসানুজ্জামান জানান, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কল্যাণে দায়িত্বে না থেকেও সবধরণের সহযোগিতা করা হচ্ছে।

ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা জানান, যেহেতু পদত্যাগপত্র গৃহীত হয়নি, সেহেতু স্বপদে ফেরা না ফেরার প্রশ্ন আসে না।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. "আমার খুলনা" - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger