খুলনা
সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, মানব সেবার মহান
ব্রত নিয়ে রোটারী ক্লাব সমাজের কল্যাণে কাজ করে চলেছে। প্রাকৃতিক দুর্যোগ
সহ মানবিক বিপর্যয়ে তাদের সেবামূলক কার্যক্রম বিশ্বজুড়ে প্রশংসিত।
তিনি
বলেন, সুন্দর সমাজ গঠনে আমাদের প্রত্যেকেরই দাযিত্ব রয়েছে। তাই সেবার
মনোভাব নিয়ে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ
করতে হবে।
তিনি
বলেন, সুন্দর সমাজ গঠনে আমাদের প্রত্যেকেরই দাযিত্ব রয়েছে। তাই সেবার
মনোভাব নিয়ে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ
করতে হবে।
সিটি মেয়র সোমবার সন্ধা ৭টায় নগরীর একটি অভিজাত হোটেলে রোটারী ক্লাব অব মিডটাউনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
ক্লাবের
প্রেসিডেন্ট রোটাঃ শরীফ বদরুজ্জামান মামুন-এর সভাপতিত্বে অভিষেক
অন্ষ্ঠুানে অন্যান্যের মধ্যে অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান রোটাঃ হাফিজুল
ইসলাম চন্দন, ক্লাবের ডেপুটি গভর্ণর রোটাঃ ডা. মোস্তফা কামাল,
এ্যাসিসট্যান্ট গভর্ণর সাহিদা আক্তার পুতুল, রোটাঃ আইপিপি শরীফ
আসাদুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন ক্লাবের সেক্রেটারী
রোটাঃ জি এম কাদের। অভিষেক অনুষ্ঠানে ক্লাবের মিডটাউন শাখার কর্মকর্তা ও
সদস্য সহ অন্যান্য শাখার কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর
আগে বিকাল সাড়ে ৩টায় নগর ভবনের সভাকক্ষে সিটি মেয়র মোহাম্মদ
মনিরুজ্জামান-এর সভাপতিত্বে মহানগরী এলাকায় যানজট নিরসন ও যানবাহন চলাচল
নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে
কেসিসি’র কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাবেয়া
ফাহিদ হাসনাহেনা, প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, সচিব এম ইদ্রিস
সিদ্দিকী, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ তালুকদার, এসি (ট্রাফিক)
মোল্লা আজাদ হোসেন, কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মোজাম্মেল হক মিলন,
লাইসেন্স অফিসার কাজী মোঃ ইমরুল হাসান সহ রিক্সা মালিক ও চালক সংগঠনের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












একটি মন্তব্য পোস্ট করুন