খুলনা নগরীতে কেসিসির ভেজাল বিরোধী অভিযান..

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার বিকেলে নগরীর বিভিন্ন এলাকার হোটেল রেস্তোরায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রির দায়ে নগরীর পাওয়ার হাউজ মোড় ও স্টেশন রোডের
মান্নানের হোটেল ৪ হাজার, জাবেদের হোটেলে ৭ হাজার, নূর ইসলামের হোটেলে ৬ হাজার এবং ময়লাপোতা মোড়ের খুলনা কাবাব ঘরকে ৮ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া মাংসবিহীন দিবসে মাংস বিক্রীর অপরাধে ময়লাপোতা সন্ধ্যা বাজারের মোঃ মজিবর শেখকে ২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
কেসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াৎ হোসেন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে কেসিসি’র সিনিয়র ভেটেরিনারী সার্জন ডা. রেজাউল করিম সহ স্যানিটারী ইন্সপেক্টর ও আইন-শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করে।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. "আমার খুলনা" - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger