জাতীয়
সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মিজান বলেছেন, খুলনায় যে কয়টি সরকারি
স্কুল ও কলেজ রয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই বর্তমান সরকারের
মেয়াদে আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করণ করার লক্ষ
সকলকে
যথাযথ ভূমিকা পালন করতে হবে। আর এই ক্ষেত্রে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত শহীদ
সোহরাওয়ের্দী কলেজ অগ্রগণ্য থাকবে। তিনি শনিবার সকালে খুলনা শহীদ
সোহরাওয়র্দী কলেজে তাকে দেওয়া সংবর্ধনা সভায় প্রথান অতিথির বক্তব্য রাখেন।
সকলকে
যথাযথ ভূমিকা পালন করতে হবে। আর এই ক্ষেত্রে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত শহীদ
সোহরাওয়ের্দী কলেজ অগ্রগণ্য থাকবে। তিনি শনিবার সকালে খুলনা শহীদ
সোহরাওয়র্দী কলেজে তাকে দেওয়া সংবর্ধনা সভায় প্রথান অতিথির বক্তব্য রাখেন।
সংসদ
সদস্য মিজান বলেন, গণতন্ত্রের মানসপুত্র ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হোসেন
শহীদ সোরাওয়র্দীর নামে দেশে চারটি কলেজ রয়েছে এর মধ্যে তিনটি সরকারি আর
খুলনায় এটি বেসরকারি তাই এই কলেজটিও সরকারি করণের দাবি জানানো হচ্ছে।
তিনি
বলেন বর্তমান সরকার শিক্ষাকে যুগোপযোগী ও জনগনের দার প্রন্তে পোঁছিয়ে
দেওয়ার জন্য অনেক গুলি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তিনি ছাত্রদেরকে
লেখা-পড়ায় অধিক মনোনিবেশ এবং শিক্ষকদের স্ব স্ব দায়িত্ব সঠিক ভাবে পালন
করার আহ্বান জানান।
কলেজের
অধ্যক্ষ মাধব চন্দ্র রায়ের সভাপতিত্বে ও অধ্যাপক শেখ দিদারুল আলমের
পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিল্পপতি ও সমাজ সেবক
আলহাজ্ব এম এম এ সালাম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বিশিষ্ঠ ক্রিড়া সংগঠক আজমল
আহম্মেদ তপন, কাউন্সিলর আলী আকবর টিপু, সাংবাদিক মকবুল হোসেন মিন্টু,
এডভোকেট রজব আলী, ভাইস-প্রিন্সিপাল জিনাত জাহান চৌধুলী, অধ্যাপক রেহানা
বেগম, অধ্যাপক মীরা পোদ্দার, অধ্যাপক মিনু মমতাজ, অধ্যাপক একেএম আসাদ
উল্লাহ, অধ্যাপক নাইমুর রহমান, অধ্যাপক ইমরান হোসেন ও কলেজের সাবেক ভিপি টি
এম আরিফ।












একটি মন্তব্য পোস্ট করুন