খুলনা
বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনে বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এ এফ
মুজিবুর রহমান ফাউন্ডেশন ও প্রথমআলো সহযোগিতায় ৫ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৩ খুলনা অঞ্চলের উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে(7-2-2014) বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যা
স্কুলের
ডিন ও গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান জাতীয়
পতাকা উত্তোলন করে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
তিনি
এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন যে, সুপ্রাচীন কাল থেকে গণিত শিক্ষার ওপর জোর
দেয়ার তথ্য পাওয়া যায়। প্রকৃত পক্ষে গণিত এমন একটি বিষয় যার প্রয়োজন
দৈনন্দিন ও সব কিছুর মধ্যে এর প্রভাব রয়েছে। আমাদের জীবনও চলে নিয়মের ওপর।
তাই দেখা যায় জীবনের সাথে গণিতের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। তিনি আরও বলে যে,
রাষ্ট্র, সমাজ ব্যবস্থা থেকে শুরু করে সব ক্ষেত্রে যদি গণিতিক কায়দায় তথা
নিয়মানুযায়ী চলতো তবে কোথাও সমস্যা হতো না।
তিনি
দেশে গণিত শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরে গণিত সেবীদের কার্যক্রম আরও
জোরদারের আহবান জানান। পরে সকাল ১১টায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ১০০
জন শিক্ষার্থীরা গণিতের উপর পরীক্ষায় অংশগ্রহন করে। বেলা সাড়ে ১২টায় মুক্ত
আলোচনা অনুষ্ঠিত হয় ও দুপুর ২-৩০ মিনিটে পরীক্ষার্থীদের মধ্য থেকে ১০ জনকে
বিজয়ী করে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
বিজয়ীরা
হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের সবুজ রায়হাত, রাজীব বিশ্বাস,
মোঃ সাদ্দাম হোসেন, মোঃ তৈয়ুবুর রহমান, গুরুচাঁদ দাশ, পরিসংখ্যান
ডিসিপ্লিনের রাফায়েত জাকিয়া মিম, ইসি ডিসিপ্লিনের মোঃ মুরাদ শেখ, গোপালগঞ্জ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাঞ্জিদ হাসান, খুলনা বিএল কলেজের
জয়দেব পাল, যশোর এম এম কলেজের তন্ময় ধর।
উল্লেখ্য,
আগামী ২০ মার্চ ’১৪ খুলনা বিভাগ থেকে বিজয়ী দশজন ঢাকায় মূল প্রতিযোগিতায়
অংশগ্রহন করবেন। অনুষ্ঠানে এসময় বাংলাদেশ গণিত সমিতির সভাপতি প্রফেসর মোঃ
আনোয়ার হোসেন, খুলনার সভাপতি প্রফেসর হারুনুর রশীদ, মাগুরা সোহরাওয়ার্দি
কলেজের অধ্যক্ষ ইলিয়াছ হোসেন ও যশোর এম এম কলেজের গণিত বিভাগের প্রধান
শৈলেশ কুমার রায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকসহ ছাত্র-ছাত্রী ও
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।













একটি মন্তব্য পোস্ট করুন