এসএসসি,
দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ২০
মার্চে শেষ হবে। পরীক্ষার দিনগুলোতে খুলনা মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা
কেন্দ্রের আশপাশ এলাকায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। পরীক্ষার দিন সকাল
আটটা হতে পরীক্ষা চলাকালীন
পরীক্ষা
কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা তার অধিক সংখ্যক ব্যক্তি
একত্রে চলাচল করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার
অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিষ্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন
করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের চারপাশে কেউ কোন প্রকার লাউড স্পিকার বা
ঐ জাতীয় কোন শব্দযন্ত্র দিয়ে উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এ আদেশ জারী করেছে।













একটি মন্তব্য পোস্ট করুন